অঙ্কুর থেকে দশম শ্রেণী

প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা খুঁজে বের করি

খোলামেলা, আনন্দমুখর পরিবেশে গড়ে ওঠা এক শিক্ষাঙ্গন, যেখানে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠনকেও সমান গুরুত্ব দেওয়া হয়।

Learn About Us
সুস্থ ও মুক্ত পরিবেশে সর্বাঙ্গীন বিকাশ মালদা জেলার অন্যতম কম্বাইন্ড মিডিয়াম প্রতিষ্ঠান ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি চলছে সুস্থ ও মুক্ত পরিবেশে সর্বাঙ্গীন বিকাশ মালদা জেলার অন্যতম কম্বাইন্ড মিডিয়াম প্রতিষ্ঠান ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি চলছে
ক্লাসরুম
আমাদের পরিচয়

আমাদের প্রতিষ্ঠানে আপনার স্বাগতম!

নিরিবিলি, সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা Maharajpur A.J. Shiksha Mission-এ শিক্ষার্থীরা পায় শান্ত, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ। এখানে বাংলা মাধ্যমের পাঠ্যক্রম অনুসরণ করা হলেও ইংরেজি ভাষার ভিত্তি সুদৃঢ় করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাঠ্যবই মুখস্থ করানো নয়; প্রতিটি শিক্ষার্থীর সৃজনশীল চিন্তাশক্তি, যুক্তিবোধ, নৈতিক মূল্যবোধ ও সহজাত প্রতিভার বিকাশই আমাদের লক্ষ্য।

ক্লাস শেষে সন্ধ্যা পর্যন্ত রয়েছে Day Boarding-এর সুবিধা, যেখানে পুষ্টিকর মধ্যাহ্নভোজ, নিয়মিত পড়াশোনা ও বিকেলের স্বাস্থ্যসম্মত জলখাবারের ব্যবস্থা রয়েছে। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; দৈহিক, মানসিক, সামাজিক, ভাষাগত ও নৈতিক বিকাশ নিশ্চিত করে প্রতিটি শিশুকে একজন আত্মবিশ্বাসী, সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।

Playখেলার ছলে শেখা
Learnসঠিক শিক্ষা গ্রহণ
Growভবিষ্যতের সঠিক বিকাশ
প্রয়োজনীয় তথ্য

একাডেমিক ও হোস্টেল

১৯ জানুয়ারি, ২০২৬
SKBA ছুটির তালিকা ২০২৬

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছে।

বিস্তারিত
চলছে
২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি

নার্সারি থেকে বিভিন্ন শ্রেণীতে সীমিত আসনে ভর্তি প্রক্রিয়া চলছে।

ফর্ম ফিল আপ
শীঘ্রই
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খেলাধুলার মাধ্যমে দলগত মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বার্ষিক আয়োজন।

যোগাযোগ করুন
Founder
Mr. Suman Aktar (H.M)
Maharajpur A.J. Shiksha Mission
প্রতিষ্ঠাতার বার্তা

"শুধু শিক্ষা বহন করলেই হয় না — সেই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে জানতে হয়। এটাই আমাদের প্রতিষ্ঠানের মূল ভাবনা।"

সম্মানীয় অভিভাবকবৃন্দ, আপনাদের আস্থা আর ভালোবাসাকে সঙ্গী করে মহারাজপুর এ.জে. শিক্ষা মিশন ছয় বছর পার করেছে। সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, আর সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করি প্রতিটি শিশুকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে।

আজকাল চারদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু বেশিরভাগই সার্টিফিকেট-নির্ভর। আমরা চেষ্টা করি তার চেয়ে বেশি কিছু দিতে — এমন শিক্ষা, যা শিক্ষার্থীরা সত্যিকার অর্থে নিজের মধ্যে ধারণ করতে পারে এবং জীবনে কাজে লাগাতে পারে।

জন ডিউয়ি বলেছিলেন, বিদ্যালয় আসলে সমাজের একটা ছোট রূপ। তাই সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে আমরা শুরু থেকেই পাঠ্যক্রমের পাশাপাশি মূল্যবোধ শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে এসেছি। প্রতিটি শিশুকে স্বপ্ন দেখাতে হবে, সেই স্বপ্ন পূরণের আত্মবিশ্বাস জোগাতে হবে — আর এই কাজে আমাদের পাশে আছেন আমাদের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা।

যা আমাদের আলাদা করে

আমাদের বৈশিষ্ট্য

বাংলা মাধ্যম শিক্ষা
সমস্ত পাঠ্যক্রম ও পঠন-পাঠন বাংলা ভাষায়, সাথে ইংরেজির উপরও বিশেষ নজর।
আবাসিক ও অনাবাসিক
প্রতিষ্ঠানে আবাসিক (Residential) ও অনাবাসিক (Day Scholar) — উভয় ধরনের শিক্ষাব্যবস্থা উপলব্ধ রয়েছে।।
সার্বক্ষণিক CCTV
ক্যাম্পাসের প্রতিটি অংশ CCTV নজরদারির আওতায়, সুরক্ষা নিশ্চিত করতে।
দূষণমুক্ত ক্যাম্পাস
প্লাস্টিকমুক্ত ও খোলামেলা পরিবেশ, শিশুদের সুস্থ বিকাশের জন্য উপযোগী।
স্পোকেন ইংলিশ
ইংরেজি ভাষায় সাবলীল হয়ে ওঠার জন্য নিয়মিত স্পোকেন ইংলিশ অনুশীলন।
পরিকাঠামো

সুযোগ - সুবিধা

খেলার মাঠ
নিজস্ব খেলার মাঠ
সব বয়সের ছাত্রছাত্রীর জন্য প্রশস্ত সবুজ মাঠ।
অভিভাবক সংযোগ
অভিভাবকদের সাথে সংযোগ
শিক্ষার ম্যান উন্নতির লক্ষে নিয়মিত প্যারেন্ট-টিচার মিটিং।
কম্পিউটার ক্লাস
কম্পিউটার শিক্ষা
সব শ্রেণীর জন্য নির্দিষ্ট কম্পিউটার ক্লাসের ব্যবস্থা।
স্কুলবাস
নিজস্ব স্কুল ভ্যান।
দূরের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ভ্যান পরিষেবা।
স্মার্ট ক্লাসরুম
পরিষ্কার ক্লাস রুম
পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ নজরদারি।
সহপাঠক্রমিক
সহপাঠ্যক্রমিক কার্যক্রম
ছবি আঁকা, নাচ, আবৃত্তি ও খেলাধুলার নিয়মিত সেশন।